শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তেলের দাম বাড়িয়ে দিল হামাস-ইসরাইল সংঘাত

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যকার সংঘাত তৃতীয় দিনে পা দিয়েছে। রক্তক্ষয়ী এই যুদ্ধের প্রভাভ পড়েছে তেলের বাজারে। যুদ্ধের প্রভাবে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। বিশ্ববাজারে এরই মধ্যে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৪ শতাংশের বেশি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন সিএনবিসি টিভির খবর অনুসারে, সোমবার (৯ অক্টোবর) লেনদেনের শুরুতে এশীয় বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৪ দশমিক ৯৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি সর্বোচ্চ ৮৮ দশমিক ৭৬ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। অর্থাৎ দাম বেড়েছে প্রায় ৪ দশমিক ৯৪ শতাংশ।

অথচ তিন দিন আগে (৬ অক্টোবর) এই তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৫৮ ডলার ছিল।

এদিন দাম বেড়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডব্লিউটিআই)। সোমবার এশীয় বাজারে ডব্লিউটিআই’র দাম ৪ দশমিক ২৩ ডলার বা ৫ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ০২ ডলারে পৌঁছেছে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম উঠেছিল ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৬৯ ডলার, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।

আশঙ্কা করা হচ্ছে, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের জেরে বিশ্বব্যাপী তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার যে ঝুঁকি তৈরি হয়েছে, তাতে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে।

গত শনিবার থেকে এ পর্যন্ত হামাসের হামলায় অন্তত ৭০০ ইসরাইলি নিহত হয়েছেন। আর গাজা উপত্যকায় ইসরাইলের পালটা হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৪১৩ ফিলিস্তিনি।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬