সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়ে নতুন করে ব্যয়ের বোঝা চাপিয়েছে সরকার। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হওয়ার পর সাতক্ষীরায় পরিবহন, কৃষি, পণ্য সরবরাহ ও সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়ে এর সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

দাম বাড়ানোর সরকারি ব্যাখ্যায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ব্যয় ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসানের কথা বলা হয়েছে। সরকারের তথ্য অনুযায়ী, মার্চ থেকে আগস্ট পর্যন্ত বিপিসির লোকসান হয়েছে প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি টাকা। কিন্তু প্রশ্ন উঠেছে—রাষ্ট্রীয় লোকসানের দায় কেন বারবার ভোক্তার কাঁধেই চাপবে?

সাতক্ষীরার মতো সীমান্তবর্তী ও কৃষিনির্ভর জেলায় জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব আরও বিস্তৃত হতে পারে। সেচ, কৃষিপণ্য পরিবহন, মাছ-সবজি বাজারজাতকরণ, যাত্রী পরিবহনসহ ব্যবসা-বাণিজ্যের প্রায় প্রতিটি স্তরেই জ্বালানি ব্যয় গুরুত্বপূর্ণ। ফলে তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পণ্য ও সেবার খরচ বাড়লে শেষ পর্যন্ত তার চাপ পড়বে সাধারণ মানুষের ওপর।

ইতোমধ্যে উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য নতুন এই মূল্যবৃদ্ধি যেন মড়ার উপর খাঁড়ার ঘা। আয় একই থাকলেও যাতায়াত, বাজার ও সংসারের অন্যান্য খরচ বাড়লে সীমিত আয়ের মানুষের হিসাব আরও কঠিন হয়ে পড়বে।

সবচেয়ে বড় প্রশ্ন উঠছে দাম সমন্বয়ের নীতি ও জনস্বার্থ রক্ষার সক্ষমতা নিয়ে। সেপ্টেম্বরের শুরুতে সরকার জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছিল; মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে চার ধরনের জ্বালানির দামই লিটারে ২০ টাকা বাড়ানো হলো।

সরকার বলছে, আন্তর্জাতিক বাজারের অস্বাভাবিক পরিস্থিতি ও বিপিসির লোকসান সামাল দিতেই এ সিদ্ধান্ত। কিন্তু সাতক্ষীরার সাধারণ মানুষের প্রশ্ন—সরকারের ব্যর্থতা, ব্যবস্থাপনার ঘাটতি কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লোকসানের খেসারত কেন জনগণকে দিতে হবে?

জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন ভাড়া ও বাজারদর নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি না থাকলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। তেলের দাম বৃদ্ধিকে অজুহাত বানিয়ে যাতে অতিরিক্ত ভাড়া বা পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি না ঘটে, সে জন্য এখনই কঠোর বাজার তদারকি ও প্রশাসনিক পদক্ষেপ জরুরি।

তেলের দাম বাড়ল ২০ টাকা—কিন্তু প্রশ্নটা আরও বড়: জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা বাড়িয়ে সরকার কতটা জনস্বস্তি নিশ্চিত করতে পারবে?

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন