সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান


সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এ্যাডহক কমিটির সদস্য সচিব নারায়ণ চন্দ্র রায় চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি ও বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির শিক্ষক প্রতিনিধি রোজিনা আফরোজ, সদস্য মোঃ জিয়া হাসান, সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজীব হোসেন, আবু হাসান, মোছাঃ রাবেয়া খাতুন, শফিকুল ইসলাম, শাহিন ফকির, সুপ্রিয়া গাইন ও সহকারী শিক্ষক মনিরা পারভীন প্রমূখ।
এসময় সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠান পরবর্তী সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল বিদ্যালয়ের প্রতিটি ক্লাস রুমে গিয়ে শিক্ষার্থীদের সাথে পরিচিত হন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন


