মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দাবীকৃত ১৫ লাখ টাকা না পেয়ে মৎস্য ঘেরে হামলা-লুটপাট : সাতক্ষীরায় ২৫ বিঘা জমি দখলের চক্রান্ত

সাতক্ষীরার দেবহাটায় দাবীকৃত ১৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ২৫ বিঘা আয়তনের একটি মৎস্য ঘেরে অনধিকার প্রবেশ করে ব্যাপক ভাঙচুর, সশস্ত্র হামলা এবং মাছসহ নগদ অর্থ লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতকারীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দেবহাটা উপজেলার বালিথা গ্রামের ধাপার ঘেরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রওশন আরা রুবী জানান, স্বামী ফজলুল কাদের খোকনের মৃত্যুর পর পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে দীর্ঘদিন ধরে তিনি ও তাঁর ছেলে বাগদা ও গলদা চিংড়ি চাষ করে আসছিলেন। মঙ্গলবার সকালে শরিফুল, আলমগীর ও তুহিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ঘেরে হামলা চালিয়ে ঘর ভাঙচুর করে এবং নগদ টাকাসহ বিপুল পরিমাণ মাছ লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় তাঁর ছেলে যায়েদ বিন কাদের (২৪) বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে দেবহাটা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, গত ২ আগস্ট অভিযুক্ত আসামিরা ঘেরে গিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং তা না দিলে ঘের দখলের হুমকি দেয়। পরবর্তীতে মঙ্গলবার সকাল ৭টার দিকে আসামিরা রামদা, চাইনিজ কুড়াল, হকিস্টিক, জিআই পাইপ ও রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘেরে অনধিকার প্রবেশ করে। চাঁদা দিতে অস্বীকার করায় ১ নম্বর আসামি শরিফুল ইসলাম বাদীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। একই সময়ে অন্য আসামিরা পাহারাদারের ঘরে থাকা মাছ বিক্রির নগদ ৫ লাখ টাকা এবং বেড়জাল টেনে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের ১২ মণ চিংড়ি ও সাদা মাছ লুট করে নিয়ে যায়।

এজাহারে উল্লিখিত আসামিরা হলেন— ১। শরিফুল ইসলাম (৪৮), ২। আলমগীর হোসেন (৫০), ৩। মোঃ তুহিনুর রহমান ও ৪। মোঃ রেজাউল করিম। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে এলাকায় চাঁদাবাজি ও দখলদারিত্বের সাথে জড়িত এবং তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বিষয়টি অবহিত করা হয়েছে। লিখিত এজাহারের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের তালতলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন