বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুই হাজার ইয়াবা মিললো পেটের ভেতর

প্রাণঘাতী কৌশলে পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ সময় দুই হাজার পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- আবদুল্লাহ্ আল মামুন ওরফে সোহেল (২২) এবং হামিদ হোসেন (২৩)। তারা পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (২৭ নভেম্বর) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় প্রাণঘাতী কৌশলে পেটের ভেতর করে ইয়াবা পাচারকালে দুই হাজার পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী জেলা থেকে ইয়াবা সংগ্রহ করতেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য এই প্রাণঘাতী কৌশল অবলম্বন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে বলেও জানান এএসপি এনায়েত কবির সোয়েব।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী