বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় দাঁড়িপাল্লা প্রতীকের পথসভা, নারী সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম। শনিবার (৩১ জানুয়ারী) সকাল থেকে সখিপুর, কুলিয়া, নওয়াপাড়া ইউনিয়নে জামায়াতের মহিলা বিভাগের আয়োজনে নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া ঈদগাহ বাজারে নির্বাচনী পথসভা ও কুলিয়ায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা-২ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। এেিদক, কুলিয়া ইউনিয়ন মহিলা জামায়াতের সভানেত্রী মাজিদা খাতুনের সভাপতিত্বে নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফফার, সেক্রেটারি মাওলানা সাদিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মোজাহিদুল আলম, মাওলানা ইয়াকুব আলী সহ আরো অনেকে। এছাড়া সখিপুর ইউনিয়ন মহিলা জামায়াতের সভানেত্রী আনজুমানারা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব সরদার, সেক্রেটারি আফছার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন ময়না সহ আরো অনেকে। উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে মহিলা জামায়াতের সভানেত্রী শরিফা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাশার, সেক্রেটারি এনামুল কবির বকুল সহ আরো অনেকে। এদিকে মহিলা সমাবেশ ছাড়াও সখিপুর ইউনিয়নের ঈদগাহ বাজারে পথসভায় ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদারের সভাপতিত্বে সেক্রেটারী আফসার আলীর পরিচালনায় বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসন পরিচালক প্রভাষক ওমর ফারুক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচএম এমদাদুল হক, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু তালেব বুলবুল প্রমুখ। এসব সভায় আগামী ১২ ফেব্রুয়ারী জামায়াতের মনোনিত প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রতীকে ও গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহবান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়