সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রূপান্তরের আয়োজনে সিটিআইপি সদস্যদের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘কাউন্টার ট্রাফিকিং ইন পারসন’ (সিটিআইপি) সদস্যদের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা শহরের ম্যানগ্রোভ সভাঘরে উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে এই সভাটি সম্পন্ন হয়।

সভায় সিটিআইপি সদস্য কনক চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং সাফিরুল ইসলামের সঞ্চালনায় প্রকল্প ম্যানেজার দীপ্তি রায় বিগত দুই মাসের মাঠ পর্যায়ের কার্যক্রম পর্যালোচনা করেন এবং কাজের ক্ষেত্রে উদ্ভূত সমস্যা, বিশেষ অর্জন ও শিক্ষণীয় দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

সভায় সারভাইভার (পাচারের শিকার ব্যক্তি) শনাক্তকরণ, তাদের তাৎক্ষণিক সহায়তা প্রদান এবং পুনর্বাসন প্রক্রিয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, রেফারেল সিস্টেমের মাধ্যমে সারভাইভারদের জন্য প্রয়োজনীয় সকল প্রকার সেবা নিশ্চিত করা হবে। এছাড়া সভায় আগামী দুই মাসের জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবোল কুমার ঘোষ। তিনি সারভাইভারদের সেবা প্রদানের বিভিন্ন দিক, তথ্য কর্নারের কার্যকারিতা এবং বিদেশ গমনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

সভায় ‘সিটিআইপি ইয়ুথ গ্রুপ সাতক্ষীরা’ নামে একটি যুব সংগঠন গঠনের লক্ষ্যে ‘যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) আইন, ২০১৫’ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী স্বীকৃতিপত্র গ্রহণ ও গঠনতন্ত্র পর্যালোচনা করা হয়। একইসঙ্গে সংগঠনের একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন তাসমিনারা সুলতানা, আসমাউল হুসনা, সোহেল আহমেদ, মাসুদ করিম সুমন, কর্ণ বিশ্বাস, আইরিন সুলতানা, সুজয় খাঁ ও মনিরুজ্জামান টিটু। বক্তারা পাচার রোধে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের উন্নয়ন সংস্থা এসডিসি-এর অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় রূপান্তর মাঠ পর্যায়ে এই কার্যক্রম পরিচালনা করছে। সভায় পাচার হওয়া ব্যক্তিদের মর্যাদা পুনরুদ্ধার ও সামাজিক পুর্নবাসনে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাব মোকাবিলা, উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত

​বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধ এবং শিক্ষা সহায়তা কার্যক্রম বেগবান করার অঙ্গীকার নিয়েবিস্তারিত পড়ুন

মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের দত্তবাগ এলাকায় আজিজুলের চায়ের দোকানকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল
  • বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করলেন মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক
  • ​ক্রয়কৃত জমি নিয়ে অপপ্রচার : সাতক্ষীরায় পৌর মেয়র প্রার্থী ওমর ফারুকের সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের সভা
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ, দ্রুত শাস্তির দাবি
  • ভোমরা স্থল বন্দরের কাস্টমস হাউসে মত বিনিময় সভা