বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার কামটা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভাতশালা

দেবহাটার কামটা ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় কালিগন্জের পিডিকে মিতালী সংঘ ফুটবল দলকে ২-০গোলে হারিয়ে ফাইনালে উঠেছে দেবহাটার ভাতশালা ফুটবল একাদশ।

শুক্রবার (৫ নভেম্বর) বিকালে কামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে সিমরা এগ্রোর সার্বিক আয়োজনে ৪দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলার প্রথমার্ধে শুরুতে দেবহাটার ভাতশালা ফুটবল একাদশের ১৮নম্বর জার্সিধারী খেলোয়াড় সাব্বির গোল করে দলকে এগিয়ে নেন। ১৭মিনিটে ভাতশালা ফুটবল একাদশের সেই একই খেলোয়াড় নিজের এবং দলের ২য় গোল করে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে মুহমুহ আক্রমনের মধ্য আর কোন গোল না হওয়ায় ওই দুই গোলেই পিডিকে মিতালী সংঘেকে হারার ভাতশালা ফুটবল একাদশ।

ম্যানঅবদ্যাম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ১৮নম্বর জার্সিধারী খেলোয়াড় সাব্বির।

খেলাটি পরিচালনা করেন ইকবাল আলম বাবলু। তাকে সহযোগিতা করেন দিলিপ কুমার ও বাবু।

ধারাবিবরণীতে ছিলেন সিরাজুল ইসলাম ও ইসমাইল হোসেন মিলন এবং ফারুক হোসেন।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও আ লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবাইদুল্লাহ, দেবহাটা উপজেলার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ৩নং সখিপুরের চেয়ারম্যান ফারুক হোসেন রতন, সিমরা এগ্রোর জেনারেল ম্যানেজার রকিকুল ইসলাম রতন, দেবহাটার উপজেলার ভাইচ চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, ৪নং নওয়াপাড়ার চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন সাহেব আলি, দেবহাটার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জিএম স্পর্শ, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান (রনি), ক্রিড়াপ্রেমী ইমদাদুল হক বাবু, পলাশ, শিমুল, আশরাফুল, আলফাজ, গৌতম প্রমুখ।

শুক্রবার (১২নভেম্বর) বিকালে একই মাঠে আশাশুনির হাজিপুর ফুটবল একাদশ বনাম সাতক্ষীরার মাহমুদপুর ফুটবল একাদশের মধ্য হবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা