সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় উন্নয়ন ২দিন ব্যাপী মেলার উদ্বোধন

দেবহাটায় ২দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষা অফিস চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডাঃ আব্দুল লতিফ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, তথ্য কর্মকর্তা মৌসুমী রহমান, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুক্তারানী মন্ডল সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

উন্নয়ন মেলাটি শনিবার শুরু হয়ে রবিবার বিকালে শেষ হবে।

এতে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রায় ১২টি স্টলে সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরা হয়।

সমাপনি অনুষ্ঠানে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়