শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের সুপারস্টার খুঁজলে হিরো আলমকে দেখাচ্ছে গুগল

পছন্দের তারকার ছবি, তথ্য বা আপডেট পেতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে (google) ঢুঁ মারেন ভক্তরা। এই ক্ষেত্রে যাদের সবচেয়ে বেশি গুগলে খোঁজা হয় তাদেরই গুগল এগিয়ে রাখে। গুগলের ফিল্টার এমনই। যার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকবে, তাকেই আগে দেখাবে।

এই ধরনের প্রতিষ্ঠান প্রায়ই বলে থাকে, তারা ব্যবহারকারীদের আগ্রহকে গুরুত্ব দিয়ে ব্যবসা করে।
এবার গুগলে ‘বাংলাদেশ ফিল্ম সুপারস্টার (Bangladesh Film Superstar)’ লিখে সার্চ করতে গেলে হিরো আলমকে নিয়ে তৈরি করা দুটি কনটেন্ট প্রথমে দেখা যাচ্ছে।

রবিবার বিকেল ৫টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত গুগলে Bangladesh Film Superstar লিখে সার্চ করলে সবার উপরে হিরো আলমকে দেখাচ্ছে। যদি ইমেজ ও ভিডিওতে কাস্টমাইজ করা হয় সেখানেও হিরো আলম শীর্ষে। অবাক করার বিষয় হলো এই দুটির একটিও হিরো আলমের পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়নি।

রবিবার গুগলে ‘Bangladesh Film Superstar’ লিখে সার্চ দিলে নিউজপয়েন্টটিভি নামের একটি ইউটিউব চ্যানেল থেকে হিরো আলমকে নিয়ে তৈরি করা ভিডিও প্রথমে দেখা গেছে। ২০১৬ সালের ১৫ ডিসেম্বর ভিডিওটি পোস্ট করা হয়। এখন পর্যন্ত সাড়ে পাঁচ লাখের বেশিবার ভিউ হয়েছে।

চ্যানেলটির অ্যাবাউটে ‘ভারত সরকারের ডিজিটাল কনটেন্ট এজেন্সি’ লেখা আছে।

দ্বিতীয় ভিডিও’র লোকেশনও ভারতে। খুশ বায়ারওয়া নামের এক যুবকের ব্যক্তিগত চ্যানেল থেকে ভিডিওটি পোস্ট করা। বাংলায়ও প্রায় একই অবস্থা। ‘বাংলাদেশি সুপারস্টার’ লিখে সার্চ দিলে ভিডিও অপশনে হিরো আলমকে নিয়ে তৈরি করা কনটেন্ট সবার আগে দেখা যাচ্ছে।

আর বাঁ’দিকে আসছে শাকিব খানের উইকিপিডিয়ার পেজ। হিরো আলম সম্প্রতি তার ছবি মুক্তি দিয়েছেন। গুগলের তথ্য বলছে, ছবিটি প্রকাশের পর গত সাতদিনে অন্তর্জালে তার আধিপত্য বেড়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়