শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নকল ভ্যাকসিন নিয়ে সতর্কতা জারি ইন্টারপোলের

করোনায় কোণঠাসা পুরো বিশ্ব। সবাই এখন তাকিয়ে আছে ভ্যাকসিনের দিকে। এখনও বাজারে শতভাগ ফলপ্রসূ কোন ভ্যাকসিন বাজারে না আসায় হতাশায় কাটছে জীবন। এরই মাঝে করোনা ভ্যাকসিনকে অনেকে চক্র বেঁচে নিয়েছে ব্যবাসায়িক জায়গা থেকে। সেই সুবাদে বিশ্ববাজারে করোনার নকল ভ্যাকসিন বিক্রি করতে পারে সংঘবদ্ধ অপরাধী চক্র। আর তাই ইন্টারপোল বিশ্বের সব দেশের আইন প্রয়োগকারী সংস্তাগুলো সাবধান থাকার পরামর্শ দিয়েছেন।

ফ্রান্সভিত্তিক পুলিশের বৈশ্বিক সংস্থাটি বুধবার জানিয়েছে, মহামারি করোনার মতো একটি সংকটকে অবলম্বন করে অপরাধীরা যাতে তৎপর হতে না পারে এ জন্য সংস্থার পক্ষ থেকে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হলো।

মহামারিতে ইতোমধ্যে ‘অভূতপূর্ব সুবিধাবাদী ও অপরাধমূলক আচরণ’ বেড়েছে জানিয়ে ‘ভ্যাকসিন মিথ্যাচার, চুরি ও অবৈধ বিজ্ঞাপনের’ মতো অপরাধমূলক ক্রিয়াকলাপের নতুন তরঙ্গ সম্পর্কে সতর্ক করেছে সংস্থাটি।

ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন ও বিতরণ শিগগিরই শুরু হওয়ার বিষয়টি উল্লেখ করে সরবরাহ ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত এবং নকল ভ্যাকসিন বিক্রেতাদের অবৈধ ওয়েবসাইটগুলো শনাক্ত করার জন্য এসব দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের আহ্বান জানিয়েছে ইন্টারপোল।

ইন্টারপোলের মহাপরিচালক জারগেন স্টোক বলেন, ‘বিশ্বজুড়ে সরকারগুলো গণহারে টিকাদান কর্মসূচি শুরুর প্রস্তুতি নিতে শুরু করায় অপরাধী চক্রগুলো ‘সরবরাহ ব্যবস্থায় অনুপ্রবেশ বা ব্যাহত করার পরিকল্পনা করছে এবং ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে নকল ভ্যাকসিন বিক্রির ব্যাপারে তৎপরতা শুরু করে দিয়েছে।’

মহামারি কোভিড-১৯ ভ্যাকসিনের সঙ্গে সংযুক্ত সব ধরনের অপরাধমূলক ক্রিয়াকলাপের ওপর আক্রমণ হতে পারে জানিয়ে এজন্য যতটা সম্ভব আইনশৃঙ্খলা বাহিনীগুলোর প্রস্তুতি থাকা দরকার বলে জানান তিনি।

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোল তাদের ১৯৪টি সদস্য রাষ্ট্রকে সতর্ক করে দেয়া ওই বার্তায় বলেছে, সরাসরি বা অনলাইনে করোনা ভ্যাকসিন বিক্রির চেষ্টা করতে পারে অপরাধী চক্রগুলো।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয়বিস্তারিত পড়ুন

দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি,বিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার
  • নারীরা নেতৃত্ব দিলেই বিশ্ব এগিয়ে যায়: খলিলুর রহমান
  • জলবায়ু ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী