নড়াইলে নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, ৩দিন পর লাশ উদ্ধার


নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩ দিন পর ঘটনাস্থলে তার লাশ ভাসতে দেখে মরদেহ উদ্ধার করা হয়।
রোববার (২৯ জানুয়ারি) বিকেলে মুসা বিশ্বাসের (৩২) মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
তিনি উপজেলার ঘাঘা মধ্যপাড়া গ্রামের নবীর বিশ্বাসের ছেলে।
নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ-আলম বলেন, রোববার বিকেল ৪টার দিকে স্থানীয় লোকজন মধুমতি নদীতে মুসা ডুব দিয়ে নিখোঁজ হওয়া লাশ ভেসে উঠতে দেখে। পরে ট্রলার নিয়ে তার লাশ উদ্ধার করে।
খবর পেয়ে লাশ নৌ-পুলিশ তাদের হেফাজতে নেয়।
এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহাবুব আলম বলেন, বিকেল ৪টার দিকে স্থানীয়রা নিখোঁজ মুসা বিশ্বাসের লাশ উদ্ধার করে। পরে লাশ নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলার ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মধুমতি নদীতে ওই গ্রামের মো. নবীর বিশ্বাসের ছেলে মো. মুসা বিশ্বাস ও একই গ্রামের স্বাধীন মোল্যার ছেলে মোহাম্মদ নাদিম মোল্যা দুজনে নদীতে ডুব দিয়ে মাছ ধরতে যায়। পরে নাদিম মাছ ধরে উপরে উঠে আসলেও মুসা আর ফিরে আসেনি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন


