রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার- ১

নড়াইলে পুলিশের অভিযানে ৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার একজন। নড়াইলের লোহাগড়ায় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক কারবারি রমজান মোল্যাকে আটক করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, পুলিশ সুত্রে জানা যায়, রমজান মোল্যা (৩৮) নড়াইলের উপজেলার লোহাগড়া ইউনয়নের কামঠানা গ্রামের নতুন পাড়ার মৃত উলফাত মোল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নড়াইলের লোহাগড়া মাদক ব্যবসায়ীর একটি সিন্ডিকেট নিয়ন্ত্রন করে আসছিল।

বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইলের পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুনের নির্দেশনায় দিবাগত রাত সোয়া ১০টার দিকে লোহাগড়া থানার এস আই সুজিত সরকারের নেতৃত্বে সংঘীয় ফোর্স নিয়ে রমজানের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির উঠান থেকে রমজান মোল্লাকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করেন নড়াইলের

লোহাগড়া থানা পুলিশ। আটক রমজান এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি, তার বিরুদ্ধে লোহাগড়া থানাসহ বিভিন্ন থানায় অন্তত এক ডজন মাদক মামলা রয়েছে। নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক রমজান মোল্যার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী