শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইল পুলিশ লাইন্স স্কুলে বিদায়ী সংবর্ধনা

উজ্জ্বল রায়,নড়াইল:
নড়াইল পুলিশ লাইন স্কুলের একজন সহকারী শিক্ষক ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭নভেম্বর) সকালে পুলিশ লাইনস স্কুলের সহকারী শিক্ষক মঞ্জেআরা আহমেদ তার দীর্ঘ ২৭ বছর শিক্ষকতা জীবন শেষ করে অবসর গ্রহণ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বিদায় সংর্বধনার আয়োজন করা হয়। একই সময়ে নতুন শিক্ষক হিসাবে পুলিশ লাইন্স স্কুলে যোগদান করেন জনাব কানিজ ফাতেমা। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। নড়াইল পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক মণ্ডলী, স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, অভিভাবক ও জেলা পুলিশের সদস্যবৃন্দ।

এ সময় পুলিশ সুপার সহকারী শিক্ষক মঞ্জেআরা আহমেদ এর বিদায় উপলক্ষ্যে তার দীর্ঘ ২৭ বছর সফলতার সাথে শিক্ষকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন “সহকারী শিক্ষক মঞ্জেআরা আহমেদ একজন সফল শিক্ষক, সফল মা এবং একজন ভালো মানুষ। তিনি আজ উপস্থিত সকলের ভালবাসায় সিক্ত হয়ে বিদায় নিচ্ছেন। তার জন্য সকলের দোয়া এবং শুভ কামনা। পুলিশ সুপার উপস্থিত সকল অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “শিশু বয়সটাই হলো মেধা ও নৈতিকতা গড়ে তোলার সময়। জ্ঞান আহরণ শুধু স্কুলের শিক্ষকদের উপর ছেড়ে দিলে হবে না, নিজেদেরও বাসায় তাদের প্রতি যত্নশীল হতে হবে। তিনি বিশেষ করে মায়েদের ভূমিকার কথা তুলে ধরেন। পুলিশ সুপার আরও বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ‍উৎসাহ, প্রেরণা, সাহস ও শক্তি। “পরিশেষে পুলিশ সুপার বিদায়ী শিক্ষক মঞ্জেআরা আহমেদসহ সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার বিদায়ী শিক্ষক মঞ্জেআরা আহমেদকে তার শিক্ষকতায় অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক ও বিদায়ী শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও জনবান্ধব করতে সাতক্ষীরায় পৌরসভার রূপকল্পবিস্তারিত পড়ুন

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ