বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাততে শৃঙ্খলার মধ্যে আনতে হবে : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, বাংলাদেশে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফএল) নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং সীমিত পূঁজি নিয়ে কাজ করছে। তবে এখাত বিকাশের অনেক সুযোগ রয়েছে। এজন্য খাতটিকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আগামী দিনগুলোতে এনবিএফআই ব্যাংকগুলোর সাথে পাল্লা দিয়ে অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

শিল্পমন্ত্রী বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে। তাদের কার্যক্রম গ্রাম পর্যায়ে নিতে যেতে হবে। ব্যাংকের পাশাপাশি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়নে বড় ভূমিকা রাখছে। কোনো এনবিএফআই তাদের ঋণের পোর্টফলিওর ৩৫ শতাংশ পর্যন্ত এসএমই ঋণ দিয়ে আসছে, যা খুবই উৎসাহজনক। এক্ষেত্রে এসএমই খাত বিকাশে তারা আরো এগিয়ে আসবে বলে প্রত্যাশা করি।

বণিক বার্তা এবং বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) এর যৌথ উদ্যোগে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান নিয়ে এক দিনব্যাপী ‘এনবিএফআই মেলা ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বুধবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বিএলএফসিএ এর চেয়ারম্যান মমিনুল ইসলাম, বর্ণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ বিএলএফসিএ এবং বাণিক বার্তার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, এনবিএফআই মেলা ২০২২ দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান মেলা। এ মেলার মাধ্যমে আর্থিক খাত সম্পর্কে দেশের মানুষ আরো ভালোভাবে জানবে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা আরো বাড়বে।

তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে ভয়াবহ বন্যায় বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেনবিস্তারিত পড়ুন

  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ