বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নলতা চৌমুহনী ব্লাড ব্যাংক এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘মুমূর্ষু রোগীর প্রাণের টানে এগিয়ে আসুন রক্তদানে’ এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা চৌমুহনী ব্লাড ব্যাংক এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার বিকাল ৪ টায় নলতা শরীফ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহিন ফরহাদ। সংগঠনের সাধারণ সম্পাদক নয়ন হোসেন ও আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথি থেকে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আফম রুহুল হক এমপি।

অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম ও নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন।

বিশেষ অতিথি ছিলেন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, কালিগঞ্জ উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনার ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল ইসলাম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান সেলিম, নলতা ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম তুফান, কেবিএ কলেজের প্রভাষক মনিরুজ্জামান মহাসিন, বিশিষ্ঠ সমাজসেবক উদয় কুমার পাল, বিশিষ্ঠ সমাজসেবক রাশেদুজ্জামান রাশেদ, নলতা ফুটবল একাডেমীর সভাপতি গোলাম কবীর, অগ্রদূত পূজা মন্দিরের সভাপতি শংকর কুমার পাল প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন শ্যামল বিশ্বাস, আজমীর, নয়ন, জাহিদ, জাহিদুল, সাদী, আশরাফ, সুজন, আলামীন, মঈনসহ কয়েকশত রক্তযোদ্ধা ও বিভিন্ন রক্তদান সংস্থার নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা