মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে “নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ে নারী এবং কিশোরীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ও ফিংড়ি ইউনিয়নের হলরুমে ১০ ও ১১ অক্টোবর মঙ্গলবার ও বুধবার পৃথকভাবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় ফিংড়ি ইউনিয়নের (১১অক্টোবর) প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা।

আলিপুর ইউনিয়নের প্রশিক্ষণ কর্মশালায় (১০ অক্টোবর) সভাপতিত্ব করেন, আলিপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সলুদা বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন, আলিপুর ও ফিংড়ি ইউনিয়নের নির্বাচিত ১৮টি নারী ও কিশোরী গ্রুপের মোট ৩০জন সদস্য।

নারী ও কিশোরীদের প্রশিক্ষণ কর্মশালায় সংস্থা ও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, নারী ও কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারী ও কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য, বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে, কমিউনিটির নারী ও কিশোরীরা তাদের অধিকার বাস্তবায়নে সমান ভাবে কাজ করবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সহযোগিতা নিবে, কমিউনিটিতে কিশোরী হিসেবে তার যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার বাস্তবায়ন এবং লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে ভূমিকা পালন, বয়ঃসন্ধিকালিন পরিবর্তন, শিশু সুরক্ষা, শরীরের সীমানা, মাসিক কালীন সময়ে স্যনিটারি ন্যাপকিন ব্যবহার, বাল্য বিবাহ, বাল্য বিবাহের কারন, বাল্যবিবাহের কুফল, আইনি সহায়তা প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত নারী ও কিশোরীদের প্রশিক্ষণ কর্মশালায় সেশন পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম, নারী ও কিশোরী স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, আলিপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী শিলা রানী ঘোষ, ব্রাক হেল্থ ওয়ার্কার তানিয়া খাতুন, আলিপুরের ইউপি সদস্য মো. আশরাফুল ইসলাম, মোসাম্মৎ মমতাজ বেগম প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় সার্বিকভাবে সহযোগিতা করেন, নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, মো. সালাউদ্দিন রানা ও হুমায়রা জামান।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ