সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারী-কন্যার সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধে সাতক্ষীরায় আলোচনা সভা

গাজী হাবিব, সাতক্ষীরা : নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’- প্রতিপাদ্যে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা পৌরসভার হলরুমে পৌরসভার পৃষ্ঠপোষকতায় ও রুপান্তরের আয়োজনে এবং ওয়াটার এইড ও সুইসকন্ট্রাক বাংলাদেশ এর সহযোগীতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা পৌরসভার সিইও ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার সাতক্ষীরার উপপরিচালক ও সাতক্ষীরা পৌরসভার প্রশাসক মাশরুবা ফেরদৌস।

নাসরিন সুলতানা মৌ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম শফিক, ওয়াটার এইডের ইরফান আহমেদ, রুপান্তরের আসাদুল হক,
ভলান্টিয়ার তামান্না জাবরিন, সদর উপজেলা থেকে পুরস্কাপ্রাপ্ত জয়ীতা শাম্মী আক্তার রিতা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি করবী সুলতানা, গ্রুপ লিডার আইরিন সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, সভ্যতার শুরু নারীর হাত ধরেই। নারীকে বাদ দিয়ে কোন কিছু অর্জন করা কঠিন। কিন্তু এই নারীকে পুরুষশাসিত এই সমাজে নানাভাবে নির্যাতন- হয়রানীর শিকার হতে হয়। পরিবার থেকেই নারীর প্রতি বৈষম্যের শুরু হয়।

বক্তারা আরো বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। নির্যাতন না করে নিজের অভ্যাস পরিবর্তন করতে হবে। সহনশীলতা বৃদ্ধি করতে হবে। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে আগের তুলনায় বৈষম্য, নির্যাতন, হয়রানী অনেক কমে এসেছে। আমাদের আরো বেশি সচেতন হতে হবে।

এসময়, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হোসেন, পৌর কর্মকর্তা লিয়াকত লিয়াকত, সদর থানার সাব ইন্সপেক্টের সারমিন সুলতানা, চ্যানেল ২৪ এর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুধীসমাজ ও রুপান্তরের ভলান্টিয়ারবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন