বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি নেতা-কর্মীদের নামে

কলারোয়ায় রাজনৈতিক মামলার তালিকা সংগ্রহে কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়ায় পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনার আমলে বিএনপিসহ এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মিথ্যা নাশকতাসহ রাজনৈতিক মামলার আসামিদের তালিকা সংগ্রহের জন্য দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে কলারোয়া পৌরসভার হলরুমে আয়োজিত বিএনপির যৌথ সভায় এ ঘোষনা দেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

কমিটির আহবায়কের দায়িত্ব পালন করবেন পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার কথিত গাড়ি বহরে হামলা মামলার ৭০ বছরের সাজাপ্রাপ্ত নেতা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কলারোয়া পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শিহাব মাসউদ সাচ্চু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়