শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক এমপি হাবিবের সাথে মতবিনিময় করলেন কলারোয়ার চন্দনপুর কলেজের শিক্ষক-কর্মচারীরা

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সাথে সৌজন্য সাক্ষাত শেষে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চন্দনপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্যরা ও শিক্ষক-কর্মচারীরা।

সোমবার (৯ডিসেম্বর) দুপুরে কলারোয়া পৌরসভার মেয়রের কক্ষে ওই মত বিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিয়ের আগে বিএনপি নেতা হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানান চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী।

সেসময় নবগঠিত গভনির্ং বডির সভাপতি কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বিদ্যুৎসাহী সদস্য উপজেলা বিএনপির সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দীন, হিতৈষী সদস্য ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল আলম শফিকেও ফুলের মালা পড়িয়ে দেয়া হয়।

কলেজের শিক্ষক-কর্মচারীদের পাশাপাশি এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মগু, সহ.সাংগঠনিক সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, বিএনপি নেতা আইয়ুব হোসেন আনছারী, ইয়াচিন আলী, যুবদল নেতা শাহীন আনছারী, আব্দুল্লাহ প্রমুখ।

এসময় হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘আমি সংসদ সদস্য থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে একদিনে তালা ও কলারোয়া উপজেলার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করি। এরমধ্যে ১০টি ছিলো কলেজ। এজন্য একটি টাকাও কাউকে দিতে হয়নি।’

তিনি আরো বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আমলে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করে এখানকার কতিপয় আ.লীগ নেতারা লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে। এক নেতা নিজে, তার স্ত্রী ও শাশুড়িকে বহু প্রতিষ্ঠানের সভাপতি করে অবৈধ অর্থবাণিজ্য করে কোটি কোটি টাকা আয় করেছে। অন্য নেতারাও এর বাইরে যায়নি। নতুন বাংলাদেশে আশা করি এরূপ হবে না।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত