সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাসের সবচেয়ে বড় জয় পেল ভারত

প্রথম ইনিংসে ১০ উইকেটের সবকটি নিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন এজাজ প্যাটেল। দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডের এই বাঁ-হাতি স্পিনার পেলেন ৪ উইকেট।

দুই ইনিংস মিলিয়ে ২২৫ রানে ১৪ উইকেট। যা ভারতের বিপক্ষে এক টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ড। কিন্তু কিউই ব্যাটারদের ব্যর্থতায় প্যাটেলের কীর্তিধন্য মুম্বাই টেস্টে জয় পেয়েছে ভারত।

মুম্বাই টেস্টে জয়ের জন্য ৫৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ১৬৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ফলে নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে জয় পেল ভারত। সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল।

ইনিংস ব্যবধানের হারগুলোর বাইরে রানের হিসেবে এটিই কিউইদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বাজে হার, ভারতের ইতিহাসের সবচেয়ে বড় জয়।

এজাজের ইতিহাস গড়া অর্জন রঙিন হলো না দলের পারফরম্যান্সে।

রোববার তৃতীয়দিনে সাত উইকেটে ২৭৬ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

ফলে জয়ের জন্য চতুর্থ দিনে ভারতের প্রয়োজন ছিল ৫ উইকেট। সোমবার স্রেফ ১১.৩ ওভারেই কিউইদের ৫ উইকেট তুলে নেন ভারতীয়রা।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হেনরি নিকোলস ও রাচিন রবীন্দ্রর জুটি ভাঙার পর আর কেউ দাঁড়াতে পারেনি স্পিনার জয়ন্ত যাদবের সামনে।

প্রথমে জয়ন্ত যাদবকে টানা দুটি চার মারার পর স্লিপে ক্যাচ দেন রবীন্দ্র। নিজের পরের ওভারেই জয়ন্ত ফেরান কাইল জেমিসন ও টিম সাউদিকে। এই অফ স্পিনার এরপর নিজের পরের ওভারে আউট করেন উইলিয়াম সমারভিলকে।

এরপর রবিচন্দ্রন অশ্বিনের বলে ঋদ্ধিমান সাহার দুর্দান্ত স্টাম্পিংয়ে ৪৪ রানে থামেন শেষ নিকোলস।

অর্থাৎ ৫ রানেই ৫ উইকেট হারিয়ে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস।

অফ স্পিনার জয়ন্ত প্রায় ৫ বছর পর টেস্টে ফিরে ক্যারিয়ার সেরা বোলিংয়ে নেন ৪৯ রানে ৪ উইকেট। ইনিংসে ৪ আর ম্যাচে ৮ উইকেট নিয়ে শেষ করেন অশ্বিন।

বোলারদের দারুণ সব পারফরম্যান্সের ম্যাচে ১৫০ ও ৬২ রানের ইনিংস খেলে ম্যান অব দা ম্যাচ ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। সিরিজে ১৪ উইকেট নিয়ে ম্যান অব দা সিরিজ অশ্বিন।

একই রকম সংবাদ সমূহ

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর