সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিজের দেশের আগামী নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

রিপাবলিকান চরমপন্থিরা গণতন্ত্রকে হুমকি দিচ্ছে। এমনকি রিপাবলিকানদের সবাই মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন নীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টেম্পে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী সাবেক মার্কিন ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন, ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (এমএজিএ) ক্যাম্পেইন আসলে একটি চরমপন্থি আন্দোলন। এটি মার্কিন গণতন্ত্রের মৌলিক ধারণায় বিশ্বাস করে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার অ্যারিজোনার টেম্পে প্রয়াত সিনেটর জন ম্যাককেইনকে সম্মান জানানোর একটি অনুষ্ঠানে উপস্থিত হন বাইডেন। সেখানে তিনি বলেন, রিপাবলিকানদের সবাই এই আন্দোলন বা ক্যাম্পেইনকে মেনে চলে না এবং এই দলটি বর্তমানে ‘মাগা (এমএজিএ) রিপাবলিকান চরমপন্থিদের মাধ্যমে পরিচালিত হচ্ছে’।

তিনি বলেন, ‘যেমনটি আমরা জানি— এই দলটির সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে আমেরিকান গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে মৌলিকভাবে পরিবর্তন করা।’

২০২৪ সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হতে আবারও নির্বাচনের লড়াইয়ে নামার কথা বহু আগে থেকেই বলে আসছেন জো বাইডেনও।

২০২০ সালের সর্বশেষ নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজিত করেছিলেন বাইডেন। তবে অতীতের সেই পরাজয়ের পরও আগামী নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়নের দৌড়ে থাকা রিপাবলিকান পার্টির অন্য নেতাদের চেয়ে এবার জনমত জরিপে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

আর তাই সামনের বছরের নির্বাচনে বাইডেন এবং ট্রাম্প ফের মুখোমুখি হতে পারেন। মূলত সেই নির্বাচনকে সামনে রেখে মার্কিন গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার বিষয়টিকে প্রধান ইস্যু হিসেবে সামনে এনেছেন জো বাইডেন।

আর এটি করার মাধ্যমে ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট তার রিপাবলিকান পূর্বসূরি ট্রাম্পের অবস্থানকে দুর্বল করতে জোরালো আঘাত হানতে পারবেন বলে আশা করছেন।

আলজাজিরা বলছে, বৃহস্পতিবার নিজের এই বক্তৃতার সময় প্রেসিডেন্ট বাইডেন তার পূবসূরি ট্রাম্পের নাম খুব কমই উল্লেখ করেছিলেন। তার পরও বাইডেনের বক্তব্যের বেশ বড় অংশজুড়ে ছিলেন ট্রাম্প। মূলত এদিনের বক্তব্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২০২০ সালের নির্বাচনের ফল উলটে দেওয়ার বিষয়ে ট্রাম্পের প্রচেষ্টার কথাই উল্লেখ করেন বর্তমান প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, ‘গণতন্ত্র মানে জনগণের শাসন। রাজাদের শাসন নয়, অর্থের শাসন নয়, পরাক্রমশালীদের শাসন নয়। গণতন্ত্র মানে দলমত নির্বিশেষে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সম্মান করা। নির্বাচনে জিতুন বা হারুন, ফল মেনে নিতে হবে।’

বাইডেন অবশ্য প্রায়ই ট্রাম্পর্কে তার কঠোর সমালোচনা করে চলতি মাসের তৃতীয় সপ্তাহে আগামী নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে বাইডেন বলেন, ‘আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব কারণ গণতন্ত্র ঝুঁকির মধ্যে রয়েছে। এ বিষয়ে কোনো প্রশ্নই থাকা উচিত নয়, ট্রাম্প এবং তার এমএজিএ (মেক আমেরিকা গ্রেট এগেইন) রিপাবলিকানরা আমেরিকান গণতন্ত্রকে ধ্বংস করতে বদ্ধপরিকর।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা