শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের নড়াগাতি থানায় নবাগত ওসি সুকান্ত সাহা’র যোগদান

নড়াইলের নড়াগাতি থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে সুকান্ত সাহা যোগদান করেছেন।

৯ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে তিনি থানার চার্জ বুঝে নেন।

এর আগে বিদায়ী ওসি রোকসানা খাতুন ও নবাগত ওসি সুকান্ত সাহা কে সংবর্ধনা প্রদান করেন নড়াগাতি থানার অফিসার ও ফোর্সবৃন্দ।

ওসি সুকান্ত সাহা ২০০৭ সালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৭ সালে তিনি পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন।
তিনি নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি নড়াইল সদর থানার ওসি (তদন্ত) হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদ পিপিএম-বার দেওয়া পাঁচটি মূলনীতিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নড়াগাতি থানার নব যোগদানকৃত থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা।
তিনি বলেন, আমি ওসি ডিবি, নড়াইল থেকে নড়াগাতি থানা এসে যোগদান করেছি। আমি খোঁজখবর নিয়েছি এখানকার মানুষ সহজ সরল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের বর্তমান আইজিপি বাংলাদেশ পুলিশকে জনগণের প্রথম ভরসাস্থল হিসেবে গড়ে তোলার প্রত্যয় কাজ করেছেন। আমি সেই প্রত্যয়ের অংশিদার হতে নড়াগাতি থানা এলাকায় কাজ করতে চাই। এর মধ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, অমানবিক ও অপেশাদার আচরণ বন্ধ করা ও পুলিশের সার্বিক কল্যাণ এই পাঁচটি বিষয়ে যথাযথ ভাবে প্রতিপালনের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব। একা কোন কিছু করা সম্ভব না তাই সবাইকে নিয়ে করতে হবে।
তিনি তার দায়িত্ব পালনে নড়াগাতি থানা পুলিশের সব সদস্য সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধি এবং জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, যে খুলনা রেঞ্জের সম্মানিত মাননীয় রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম (বার) এর দিক নির্দেশনায় ও নড়াইল জেলার সম্মানিত পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) সার্বিক তত্ত্বাবধানে নড়াগাতি থানা পুলিশ সরকার ঘোষিত নীতি অনুসরণে সাড়াশি অভিযান জোরদার, ডাকাতি-অপহরণ, খুন-গুম বাল্যবিবাহ ইভটিজিং জঙ্গিবাদ দমন সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির সুরক্ষা পরিকল্পিত ও পেশাদারিত্বের সবাইকে নিয়ে একসাথে কাজ করে যাবেন।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল