শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের পাটের চাহিদা সারাদেশে

নড়াইলের সোনালী আশের পাটের চাহিদা সারাদেশে সমাদৃত। অন্য বছরের তুলনায় এ বছর বেশি জমিতে পাট চাষ হয়েছে। বাজারে প্রথম দিকে দুই হাজার টাকায় প্রতি মণ পাট বিক্রি হলেও এখন ভালো মানের পাট তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। পাটের এ দাম অব্যাহত থাকলে আগামীতে আরো বেশি জমিতে পাট চাষ হতে পারে বলে কৃষকরা জানিয়েছেন।

নড়াইল সদর উপজেলার সলুয়া গ্রামের পাট চাষি বাচ্চু মোল্লা বলেন, জুন ও জুলাই মাসে অতিরিক্ত বৃষ্টি হয়। যার কারণে পাটের অনেক চারা মরে যায়। অবশিষ্ট চারাগুলো স্বাভাবিকভাবে বাড়তে পারেনি। ফলে উৎপাদন কম হয়েছে। অবশ্য অন্য বছরের তুলনায় এ বছর বেশি জমিতে পাট চাষ হয়েছে। বাজারে প্রথম দিকে দুই হাজার টাকায় প্রতি মণ পাট বিক্রি হলেও এখন ভালো মানের পাট তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। পাটের এ দাম অব্যাহত থাকলে আগামীতে আরো বেশি জমিতে পাট চাষ হবে।

লোহাগড়া উপজেলার সরুশুনা গ্রামের মেহেদী শেখ বলেন, এক সময় পাট চাষ করে উৎপাদন খরচই উঠতো না। এখন সুদিন ফিরে এসেছে। এই করোনাকালে পাটের বেশ ভালো দাম পেয়েছি। সরকারিভাবে প্রতি মণ পাটের দাম তিন হাজার টাকা নির্ধারণ করে দিলে পাটের সোনালী দিন টিকে থাকবে। নড়াইলের পাটের চাহিদা সারাদেশে রয়েছে। এ বছর পাটের উৎপাদন কম হওয়ায় চাহিদা মোতাবেক পাট কিনতে পারিনি। উৎপাদন কম হয়েছে।

লোহাগড়া উপজেলার সরুশুনা গ্রামের মেহেদী শেখ বলেন, এক সময় পাট চাষ করে উৎপাদন খরচই উঠতো না। এখন সুদিন ফিরে এসেছে। এই করোনাকালে পাটের বেশ ভালো দাম পেয়েছি। সরকারিভাবে প্রতি মণ পাটের দাম তিন হাজার টাকা নির্ধারণ করে দিলে পাটের সোনালী দিন টিকে থাকবে। দেশে সোনালী আঁশ খ্যাত পাট উৎপাদনে চতুর্থ অবস্থানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা নড়াইল। পাট চাষের জন্য এ জেলার মাটি খুবই উপযোগী। খুলনা বিভাগের মধ্যে এখানেই সবচেয়ে উন্নত মানের পাট উৎপাদন হয়। এ বছর সুদিন ফিরেছে নড়াইলের পাট চাষিদের। ভালো দাম পেয়ে হাসি ফুটেছে তাদের মুখে। বর্তমানে মান অনুযায়ী প্রতি মণ পাট তিন হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

জেলা কৃষি বিভাগ বলছে, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। তবে চাষিদের ভাষ্যমতে, অতিবৃষ্টির কারণে পাট উৎপাদন কম হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন আরো বেশি হতো।

জেলা কৃষি বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে নড়াইলে ২১ হাজার ৯১০ হেক্টর জমিতে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিলো। সেখানে চাষ হয়েছে ২২ হাজার ২৭৫ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছে দুই লাখ ৫৫ হাজার ৩১৫ বেল পাট। গত অর্থবছরে (২০১৯-২০) এ জেলায় পাট চাষ হয় ২০ হাজার ৯৬৫ হেক্টর জমিতে। উৎপাদন হয় দুই লাখ ৩০ হাজার ৪৫০ বেল পাট।

ব্রাহ্মণডাঙ্গা বাজারের পাট ব্যবসায়ী লাবলু মোল্লা বলেন, নড়াইলের পাটের চাহিদা সারাদেশে রয়েছে। এ বছর পাটের উৎপাদন কম হওয়ায় চাহিদা মোতাবেক পাট কিনতে পারিনি। বিগত বছর গুলোতে ১৫০০-২৩০০ টাকা দাম উঠলেও এ বছর প্রতি মণ পাট তিন হাজার টাকায় কিনতে হচ্ছে। পাটের মানও বেশ ভালো। বলে জানান তিনি।

নলদী বাজারের পাট ব্যবসায়ী শাহিনুজ্জামান বলেন, নড়াইলের মধ্যে নলদী, নোয়াগ্রাম ইউপি ও পার্শ্ববর্তী উঁচু এলাকায় উৎপাদিত পাটের মান অনেক ভালো। এসব এলাকার পাটচাষিরা সর্বোচ্চ দাম পেয়ে থাকে। এ বছর সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে। এসব পাট যশোর, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার মিলগুলোতে সরবরাহ করা হয়। অতিবৃষ্টির কারণে পাটের উৎপাদন কম হওয়ায় চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না।

একই রকম সংবাদ সমূহ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের

সামাজিক অনুষ্ঠানে বিপুল অর্থের অপচয় রোধ করতে বিদেশের মতো বাংলাদেশেও কঠোর অতিথিবিস্তারিত পড়ুন

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদবিস্তারিত পড়ুন

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী