মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ছাত্রী ধর্ষণে শিক্ষকের যাবজ্জীবন

নড়াইলে ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ের পৃথক দুটি ধারায় তাকে আরও আট বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সানা মো. মাহরুফ হোসাইন এ আদেশ দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ১৪ অক্টোবরসহ বিভিন্ন সময় প্রাইভেট পড়ানোর সময় স্কুলছাত্রীকে ধর্ষণ করে সে দৃশ্য কৌশলে ধারণ করেন আশরাফুজ্জমান রানা। সে সময় নির্যাতিতা ভয় ও লজ্জায় সবকিছু গোপন করে। পরে মেয়েটির বিয়ে ঠিক হলে রানা বরপক্ষকে তার কাছে থাকা আপত্তিকর ছবি ও ভিডিও দেখান। বিষয়টি জানাজানি হলে নির্যাতিতার বাবা বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলায় গ্রেফতার রানা আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দী দেন। পরে মামলার তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩০ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। মামলায় ১০ জনের সাক্ষগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এছাড়া পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের দুটি ধারার একটিতে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড অপর একটি ধারায় তিনবছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম