মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে সপ্তম শ্রেণির ছাত্রীকে চার দিন আটকে রেখে ধর্ষণ, গ্রেপ্তার ৪

নড়াইলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে নড়াইল শহরের ভওয়াখালী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাতে ফেব্রুয়ারিখ শহরের ভওয়াখালী এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মেয়েটি নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার হওয়া চার যুবক হলেন খুলনার তেরখাদা উপজেলার আকলে গ্রামের নাজিম বিশ্বাস (২০), নড়াইলের কালিয়া উপজেলার শুক্তগ্রামের আলী হোসেন (২০), নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের করমচন্দ্রপুর গ্রামের মো. কাদের (২০) ও নড়াইল শহরের ভওয়াখালী গ্রামের মো. রুবেল সরদার (১৯)। তাঁরা সবাই ভওয়াখালী এলাকায় ভাড়া বাসায় থাকেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মা-বাবার সঙ্গে রাগারাগি করে মেয়েটি গত ৫ ফেব্রুয়ারি রাত আটটার দিকে বাড়ি থেকে বের হয়। নড়াইল শহর থেকে একটি ইজিবাইকে উঠে ৮ কিলোমিটার তুলরামপুরের দিকে যায়। সেখান থেকে আবার একই ইজিবাইকে নড়াইল শহরে ফিরে আসে। তখন ইজিবাইক চালক নাজিম বিশ্বাস বিষয়টি বুঝতে পেরে তাকে বাসায় নিয়ে যায়। এরপর আরেক বাসায় নেয়। সেখানে গ্রেপ্তার হওয়া যুবকেরা আটকে রেখে তাঁকে ধর্ষণ করে। এদিকে মেয়ে অপহরণের ঘটনায় বুধবার (৯ ফেব্রুয়ারী) রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে নড়াইল সদর থানায় মামলা করেন মেয়েটির মা।

নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ইনচার্জ পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাস জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে মেয়েটির অবস্থান শনাক্ত করে মামলা হওয়ার এক ঘণ্টার মধ্যে বুধবার রাতে মেয়েটিকে উদ্ধার।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন,ধৃত আসামীরা থানায় এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। তাদেরকে রিমান্ডের আবেদন করা হয়েছে,মেয়েটির ধর্ষনের পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম