রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে দেশীয় অস্ত্রসহ আটক-২

নড়াইলের ইতনা ইউনিয়নে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ দুই জনকে আটক করেছে।

মঙ্গলবার রাতে ইউনিয়নের উত্তর পাংখারচর গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের চর এলাকা বলে পরিচিত উত্তর লংকারচর, পাংখারচর, চর সুচাইল ও চরপাচাইল গ্রামে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ সংঘাত চলে আসছিল। প্রায়ই ওই চার গ্রামের উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে লিপ্ত হয়ে থাকে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার রাতে নড়াইলের লোহাগড়া থানার এসআই শাফায়াত হোসেন, এসআই সরল বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে উত্তর পাংখারচর গ্রামের একটি বাগানে অভিযান চালিয়ে ৭টি ঢাল, ৬টি সড়কি ও ৫টি– রামদা উদ্ধার করে।

এ সময় ওই গ্রামের সাব্বির হোসেন ও আবু সাইদ সরদারকে আটক করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, আটককৃতদের বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান