নড়াইলে বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু


নড়াইলে বাসচাপায় মোটর সাইকেল চালকের মৃত্যু। নড়াইলে সদর উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে চালক নিহত হয়েছেন। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, শনিবার (৯ জুলাই) দুপুরে নড়াইল মাইজপাড়া আঞ্চলিক সড়কের শাহাবাদ বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মোল্লা শাহাবাদ ইউনিয়নের তুজোরডাঙ্গা গ্রামের আবু তালেব মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন মোল্লা ভাড়ায় মোটরসাইকেল চালায়। দুপুরে শাহাবাদ বাজার থেকে মাইজপাড়া যাচ্ছিলেন তিনি। এ সময় শাহাবাদের সরোষপুর বেলতলা এলাকায় বিপরীতদিক থেকে আসা নড়াইল-বুনোগাতী রুটের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস রিপনের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নড়াইল সদর থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান বাসচাপায় রিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন


