মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে সরকারি ঘর প্রদানে প্রকৃত সুবিধা ভোগীরা বঞ্চিত

নড়াইলের লোহাগড়া পৌরসভার ১নং ওয়ার্ডের ছাতরা গ্রামে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম এ করিম আপন খালু শ্বশুরকে ত্রান ও পূর্নবাসন বরাদ্দকৃত গৃহ দিয়েছেন কিন্ত বঞ্চিত হলো প্রকৃত সুবিধা ভোগীরা।

সরোজমিনে গিয়ে জানা যায়, লোহাগড়া পৌরসভার পার ছাতরা গ্রামের মোঃ আমির মোল্যার ছেলে মোঃ দুলাল মোল্যা ত্রান পুনর্বাসনের ঘর পেয়েছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, দুলাল মোল্যা যে বাড়িতে বসবাস করছেন, সেই বাড়িটির প্রায় ৪০ শতক জমি আছে। তাছাড়া সেখানে দুলাল মোল্যার একটি পাকা বাড়ি আছে। বর্তমান ঐ এলাকার জমির মূল্য প্রতি শতক ২ লাখ টাকা।

উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা এস এম এ করিম এই গৃহটি লোহাগড়া ইউনিয়নের বরাদ্দ দেখিয়ে গৃহটি দিয়েছে পৌরসভাবাসি লাখোপতি আপন খালু শ্বশুর দুলাল মোল্যাকে। যা সরকারি নিয়ম বর্হিভুত।

গৃহ নির্মানের দায়িত্ব দিয়েছিলেন জয়পুর ইউনিয়নের বাচ্চু মেম্বর কে। তিনি নিজ টাকায় গৃহ নির্মানের পর তার ৭০ হাজার টাকা প্রদান করেনি পিআইও এস এম এ করিম। গৃহের টাকা উত্তোলনের জন্য পিআইও, পিআইসি করে শ্রী ভুন্ডুল কুমারকে তিনি সব ভুন্ডুল করে দেন।

লোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল সিকদারের সাথে কথা হলে তিনি বলেন, আমার ইউনিয়নের ঘর কেন পৌরসভায় বরাদ্দ দিয়েছে তা আমার জানা নেই। পিআইও এস এম এ করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

একই রকম সংবাদ সমূহ

ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ

শীত মৌসুমে সব বয়সী পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে সেজেছে সাতক্ষীরার দেবহাটাবিস্তারিত পড়ুন

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশা নিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন হাজার হাজারবিস্তারিত পড়ুন

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাস্থ্যসেবার মান আরও বাড়িয়ে তা দেশেরবিস্তারিত পড়ুন

  • হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়
  • ‘জয় বাংলা’ বলে গ্রামীণ ব্যাংকে হামলা, অপরাধীদের শাস্তির আহ্বান ড. ইউনূসের
  • বিতর্কিত ব্যক্তি যেন দেশে ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি : ডিজি
  • বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা
  • চলছে ফ্যামিলি কার্ডের শুমারি, হাতের কাছে রাখবেন যেসব কাগজপত্র
  • নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
  • শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
  • ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর