মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরপর দুবার প্রাইভেটকার থেকে নুরের গাড়িকে ধাক্কা, থানায় জিডি

বাড্ডায় তার বাসায় ফেরার পথে মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় পরপর দুবার প্রাইভেটকারটি নুরদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়ার চেষ্টা করে। অল্পের জন্য রক্ষা পেলেন সদ্য সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।

গতকাল বুধবার রাত ১১টার দিকে মালিবাগ এলাকায় আবুল হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় নুরদেরকে ধাক্কা দিতে গেলে তাদের গাড়িটি কৌশলে পাস কাটিয়ে গেলে অন্য একটি ট্রাকের সাথে ধাক্কা দিয়ে বিধ্বস্ত হয় অভিযুক্তদের ব্হনকারী গাড়িটি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পরে এ বিষয়ে রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর হাতিরঝিল থানা বরাবর লিখিত অভিযোগ করেন নুর। এ নিয়ে থানার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগে তিনি জানান, রাত ১১টার দিকে তার বাসা বাড্ডায় ফেরার পথে মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকার ((ঢাকা মেট্রো গ- ৩১-৬৫০৮) তাদের অনুসরণ করে তাড়া করে। পরপর দুবার প্রাইভেটকারটি নুরদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়ার চেষ্টা করে, কিন্তু মোটরসাইকেল চালক নুরের আপন ছোট ভাই আমিনুল ইসলাম (২৪) কৌশলে প্রাইভেটকারের ধাক্কা এড়িয়ে যাওয়ায় ওই প্রাইভেটকারটি হাতিরঝিল থানাধীন ডিআইটি রোডে আবুল হোটেলের সামনে একটি বাসকে সজোরে ধাক্কা দেয়।

অভিযোগে বলা হয়, বাসের সাথে ধাক্কা দেয়ার পরে প্রাইভেটকারটির চালক গাড়িটিকে কিছুটা পিছনের দিকে নিয়ে আবার নুরদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়ার চেষ্টা করে। তবে ইতোমধ্যে স্থানীয় জনসাধারণ এগিয়ে এলে প্রাইভেটকারটি ইউটার্ন নিয়ে চলে যায়।

নুর বলেন, ঘটনার সময় তিনি মোটরসাইকেলে না থেকে পাশের অন্য একটি গাড়িতে ছিলেন। তার সহযোগী শাকিল উজ্জামান ও মোঃ সোহরাব হোসেন পিছনের আরেকটি গাড়িতে থেকে ঘটনাটি প্রত্যক্ষ করেন।

হত্যার উদ্দেশে এমনটা করা হয়েছে দাবি করে নুরুল হক নুর বলেন, গাড়িচাপা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে ঘটনাটি ঘটিয়েছে বলে আমার বিশ্বাস। অতএব উপরোক্ত ঘটনার বিষয়ে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি আমার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে রাতেই এক ফেসবুক লাইভে এসে নুর বলেন, তাদেরকে বলা হয়েছে স্টিকারযুক্ত গাড়িটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদ-মর্যাদার প্রজেক্ট ম্যানেজারের। কিন্তু আমরা আসলে জানি না গাড়িটি কাদের। সিনিয়র সচিব হোক, এমপি হোক বা মন্ত্রী হোক, একটা গাড়ি এভাবে বেপরোয়াভাবে এক্সিডেন্ট করেছে তাকে তো কোনোভাবে ছাড়তে পারে না প্রশাসন। কিন্তু কোন যুক্তিতে, কোন ক্ষমতার প্রভাবে তাকে ছেড়ে দিয়েছে তা আমরা জানি না।

কিছু দিন আগে একবার পথিমধ্যে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়া হয়েছিল বলে জানান নুর। তবে সেখানে গুরুতর আহত না হওয়ায় সেটাকে তেমন গুরুত্ব দেননি। তবে এবারের ঘটনার সাথে সেটারও যোগসূত্র থাকতে পারে বলেও মনে করছেন তিনি।

এর আগেও ডাকসুতে ছাত্রলীগ ও তাদের সহযোগী মুক্তিযুদ্ধ মঞ্চের হামলাসহ অন্তত আটবার ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন নুর।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান