বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বেশি বেশি গাছ লাগানোর মধ্য দিয়ে সবুজ বিপ্লব ঘটাতে হবে- এমপি রবি

“আগামীর বাসযোগ্য পৃথিবী (মানব সভ্যতার জন্য
টেকসই ও প্রকৃতি উন্নয়ন)” এই স্লোগানকে সামনে রেখে সবুজ বিপ্লব’র তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে সবুজ বিপ্লবের আয়োজনে সবুজ বিপ্লব এর সভাপতি মো. মেহেদী হাসান মিঠু’র
সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে ২০৪১ সালের মিশন ও ভিশন নিয়ে কাজ করে যাচ্ছেন।

আজকের এই শিশুরা আগামী দিনের স্মার্ট বাংলাদেশের নাগরিক হবে। পরিবেশ বাঁচাতে আমাদের সবুজ বাংলাদেশ বানাতে হবে। বহির্বিশ্বের মানুষ যখন আমাদের দেশে আসে তারা আমাদের চারিদিকে সবুজ আর সবুজ দেখে খুশি হয়। সুন্দরবন আমাদের একটি অহংকার এর জায়গা। তিনি আরো বলেন, আমাদের উপকূলীয় এলাকার মানুষের প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সমস্যা রয়েছে। স্থায়ী সমাধানে যৌথ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা। আমাদের বিশ্ব নবী (সা.) বলেছেন একটি গাছ একটি কাটলে দুটি লাগাতে হবে। তাহলে সবুজের ঘাটতি হবে না। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বেশি বেশি গাছ লাগানোর মধ্য দিয়ে সবুজের বিপ্লব ঘটাতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা জাসদের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক শেখ ওবায়দুস
সুলতান বাবলু প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব, সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুণ কুমার ঘোষ, উপজেলা জাসদের সভাপতি মো. আবুল কাশেম, সবুজ বিপ্লবের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের সিনিয়র শিক্ষক মো. আশরাফুল ইসলাম সানা, মো. আব্দুল জলিল প্রমুখ।

এসময় সবুজ বিপ্লব’র সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সবুজ বিপ্লবের সাংগঠনিক সম্পাদক মশরেফুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ