বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশ্চিমবঙ্গের হাওড়ায় জঙ্গি সন্দেহে ২ যুবক গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার টিকিয়াপাড়া থেকে আইএস জঙ্গি সন্দেহে ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন খ্যতনামা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শুক্রবার (০৬ জানুয়ারি) রাতে কলকাতার খিদিরপুর থেকে তাদের গ্রেফতার করেন গোয়েন্দারা।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বেশকিছু ইলেকট্রনিকস ডিভাইস ও নিষিদ্ধ সংগঠনের নথি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও গোয়েন্দারা।

কলকাতার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, জঙ্গি সন্দেহে গ্রেফতারকৃতদের একজনের নাম মহম্মদ সাদ্দাম। তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তার বাড়ি হাওড়ার আফতাবউদ্দিন লেনে।
অন্যদিকে শিবপুর থানা এলাকার গোলাম হোসেন লেনের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় সৈয়দ আহমেদ নামে অন্য এক যুবককে।

পুলিশ বলছে, জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হলেও তাদের ওপরে বহুদিন থেকেই এসটিএফের নজর ছিল। শুক্রবার (০৬ জানুয়ারি) রাতে দ্বিতীয় হুগলি সেতুতে তাড়া করে তাদের গ্রেফতার করে এসটিএফ। তারা খিদিরপুরে একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিল বলে জানা গেছে।

ওই দুই জায়গায় তল্লাশি চালিয়ে ল্যাপটপ, মোবাইল ও বেশকিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়া পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জঙ্গি সন্দেহের গ্রেফতারকৃত এই দুজনকে কলকাতার নগর ও দায়রা আদালতে তোলা হলে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত তাদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

বিভিন্ন সূত্র দাবি করছে, কলকাতার খিদিরপুর এবং হাওড়ার টিকিয়া পাড়াতে ভারতবিরোধী কার্যকলাপ চালাত তারা। ভারতে ইসলামি শরিয়াহ চালু করতে বিভিন্ন রাজ্যে শাখাও খুলেছিল তারা।

একই রকম সংবাদ সমূহ

এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা

এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও কলকাতায় চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের হোটেলবিস্তারিত পড়ুন

ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ

ভারত কোনো ধর্মশালা নয়, দেশের মাটিতে বসবাস এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারবিস্তারিত পড়ুন

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার