বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১০০০ পরিবারের মাঝে ডিগনিটি কীট বিতরণ

পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১০০০ পরিবারের মাঝে ডিগনিটি কীট বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সকাল ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে দাতা সংস্থা ফ্রান্সের LiFE- ONG এর সহযোগিতায় “Emergency WASH Response to Cyclone Remal Affected People in Paikgacha Upazilla of Khulna District” প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছা উপজেলায় সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ে ১০০০ কিশোরী, যুব নারী ও দরিদ্র পরিবারের মাঝে ডিগনিটি কীট (মর্যাদা উপকরন) বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুর রহমান, প্রধান শিক্ষক, সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়, প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠান উদ্বোধন করেন এস.এম এনামুল হক, সাবেক চেয়ারম্যান, ৫নং সোলাদানা ইউপি। সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন দেবব্রত কুমার গাইন , প্রকল্প সমন্বয়কারী, লিডার্স।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিযুষ কুমার মন্ডল, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, ঠাকুর দাস সরদার, সহকারী শিক্ষিকা লতিকা ঢালী ও প্রতিমা ব্যানার্জী। আরও উপস্থিত ছিলেন লিডার্স এর বিদ্যুত মন্ডল, হিসাবরক্ষক, ফিল্ড ফ্যাসিলিটেটর অনন্যা বৈরাগী, আলমগীর হোসেন, আবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ । উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স কর্মকর্তা এস.এম আফজাল হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকায় কিশোরী ও দরিদ্র পরিবারের মাঝে লিডার্স যে ডিগনিটি কিট বা মর্যাদা উপকরন বিতরণ করেছে তা উপকুলীয় কিশোরী ও যুব নারীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছা উপজেলার লস্কর, সোলাদানা ও দেলুটি ইউনিয়নে সর্বমোট ৩০০০ পরিবারে কিশোরী ও যুব নারীদের মাঝে ডিগনিটি কীট (মর্যাদা উপকরন) বিতরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার

গণভোটসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়াবিস্তারিত পড়ুন

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির