রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাইকগাছায় তালাতপ্রাপ্ত স্ত্রীর অশ্লিল ছবি ফেসবুকে: পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার বাপ্পী

পাইকগাছা উপজেলায় তালাকপ্রাপ্ত স্বামী কর্তৃক সাবেক স্ত্রীর নামে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে অশ্লীল ছবি পোস্ট করে তা ভাইরাল করার অপরাধে পর্নোগ্রাফি আইনে থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবু সাঈদ ওরফে বাপ্পীকে (২৩) গ্রেপ্তার করেছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৮ অক্টোবর উপজেলার গদাইপুর ইউনিয়নের সোহরাব শেখ এর কন্যার সাথে নোয়াকাটি গ্রামের মুজিবর শেখ এর ছেলে আবু সাঈদ বাপ্পীর পারিবারিকভাবে বিয়ে হয়।

মাদকাসক্তি, চারিত্রিক ত্রুটিসহ একাধিক কারণে আবু সাঈদ বাপ্পীকে বিয়ের প্রায় ৯ মাস পর ২০২১ সালের ৩ জুলাই তার স্ত্রী তালাক দেন। তালাকনামা হাতে পাওয়ার পর আবু সাঈদ বাপ্পী সাবেক স্ত্রীর নামে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে অশ্লীল ভাবে তার ছবি এডিট করে ভাইরাল করে। বিষয়টি জানার পর শুক্রবার রাতে সোহরাব শেখ পাইকগাছা থানায় পর্নোগ্রাফি আইনে বাপ্পীকে আসামি করে মামলা দায়ের করেন।

থানার ওসি মোঃ এজাজ শফী জানিয়েছেন, অভিযোগটি পাওয়ার পর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আসামি বাপ্পীকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সব কিছু স্বীকার করেছে। থানার মামলা নম্বর ১৩।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ

মানবাধিকার, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে তরুণদের সচেতনতা বাড়াতে খুলনায় অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ

বাংলাদেশে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা বাড়ানোর পাশাপাশি কৃষক হিসেবে নারীরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা