মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানের ধর্মমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী মুফতি আবদুল শাকুর।

শনিবার (১৫ এপ্রিল) দেশটির রাজধানী ইসলামাবাদে এ দুর্ঘটনা ঘটে। ইফতারের কিছু সময় আগে মন্ত্রী আবদুল শাকুর স্থানীয় একটি হোটেল থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময়ই দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এক টুইট বার্তায় পুলিশ জানিয়েছে, মন্ত্রী আবদুল শাকুরের গাড়িতে একটি টয়োটা হিলাক্স রেভো ধাক্কা মারে। দুর্ঘটনার পর মন্ত্রীকে উদ্ধার করে স্থানীয় পলিক্লিনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার সময় মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারা গাড়িতে পাঁচজন ছিলেন। তাদের সবাইকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

হাসপাতালের বাইরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইসলামাবাদের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আকবর নাসির খান বলেন, আবদুল শাকুর নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তিনি আরও বলেন, ‘মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি (মন্ত্রী) মারা যান।’ আইজিপি বলেন, ‘এ ঘটনার তদন্ত চলছে। গাড়ি ও এর চালককে হেফাজতে রাখা হয়েছে এবং অন্য গাড়ির আহত যাত্রীরা চিকিৎসাধীন।’

মুফতি আবদুল শাকুর পাকিস্তানের পূর্বাঞ্চলীয় একটি উপজাতীয় এলাকা থেকে জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলে (জেইউআই-এফ) টিকিটে এমএনএ হয়েছিলেন। জেইউআই-এফ জানিয়েছে, রোববার দুপুর ২টায় লাক্কি মারওয়াতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন।বিস্তারিত পড়ুন

বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জতিসংঘের ভাষণে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইর্য়কবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি

বাংলাদেশ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল মাদক জব্দ করেছে কুয়েতেরবিস্তারিত পড়ুন

  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা