শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একান্ত বৈঠক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আঞ্চলিক কূটনৈতিক সফরের অংশ হিসেবে বর্তমানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এ উচ্চপর্যায়ের বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনিরও উপস্থিত ছিলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় ও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিশ্চিত করেছে, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।

ইরনার প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ও পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেছে। বিশেষ করে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টাকে পূর্ণতা দেওয়ার বিষয়ে দুই দেশ বিশেষ গুরুত্বারোপ করেছে।

এ সময় ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন এবং লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে ইসলামাবাদের বিশেষ প্রচেষ্টার জন্য পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাতের আগে তিনি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে জেনারেল মুনিরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন আরাগচি।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আরাগচি জানান, যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান তাকে আশ্বস্ত করেছেন, একটি স্থায়ী এবং কার্যকর ফলাফলে না পৌঁছানো পর্যন্ত পাকিস্তান তাদের মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রাখতে পুরোপুরি প্রস্তুত।

উল্লেখ্য, গত এপ্রিলের শুরুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ম্যারাথন আলোচনা স্থগিত হয়ে যাওয়ার পর পাকিস্তান বর্তমানে দ্বিতীয় দফার মধ্যস্থতা প্রক্রিয়া এগিয়ে নিতে কাজ করছে। মূলত ইসলামাবাদ এখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সেতুবন্ধন হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে।

সূত্র: সিএনএন

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল