শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তান সরকারের কুকীর্তি ফাঁস করে দিব, বললেন ক্ষুব্ধ আদনান সামি

আদনান সামি, একজন জনপ্রিয় গায়ক। জন্মসূত্রে পাকিস্তানি হলেও ২০০৬ সালে ভারতের নাগরিকত্ব পান তিনি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর স্থায়ীভাবে ভারতে থাকতে শুরু করেন জনপ্রিয় এই শিল্পী। কিন্তু কেন পাকিস্তান ছাড়েন আদনান সামি? যদিও এই বিষয়ে আগে খুব একটা উচ্চবাচ্য করেননি, হঠাৎ রুদ্রমূর্তি ধারণ করলেন মৃদুভাষী এই শিল্পী। সরাসরি পাকিস্তান সরকারের দিকে আঙুল তুললেন এই গায়ক।

নিজের ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে আদনান সামি লিখেন, “আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, কেন আমি পাকিস্তান ছেড়েছি? সেখানকার মানুষ সম্পর্কে কোনও বিরূপ ধারণা নেই। তারা যেমন আমাকে ভালবাসেন, আমিও তাদের ভালবাসি। কিন্তু আমার দেশ ছাড়ার জন্য দায়ী পাকিস্তান সরকার।”

খানিকটা হুমকির সুরে এই শিল্পী বলেন, “একদিন সব কুকীর্তি ফাঁস করে দিব। বছরের পর বছর ধরে মুখ বুজে ছিলাম। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছি। মানুষ এসব শুনলে চমকে যাবেন।”
উল্লেখ্য, ২০২০ সালে আদনান সামি ভারতে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।

সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, জিওটিভি

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী