বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় প্রতিপক্ষের ধারালো অস্ত্র আঘাতে ইমারত নির্মাণ শ্রমিক নেতা জখম

পূর্ব শুত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্র আঘাতে সাতক্ষীরা তালা উপজেলার ভুমিহীন সমিতির সভাপতি ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক শেখ আবু দাউদ মারাত্মক গুরুতর জখম হয়েছেন।

২৪ মার্চ বেলা সাড়ে ১২ টার দিকে পাটকেলঘাটা বাজারস্থ জনৈক মাওলানা মোনতাজের বাড়ির সামনে ঘটনা ঘটে। এই ঘটনায় দাউদ মারাত্মক জখম হয়। জখম ব্যক্তি হলেন পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামের মৃত অছেল উদ্দীনের পুত্র শেখ আবু দাউদ ।

দাউদের পরিবার অভিযোগ করে বলেন, পাটকেলঘাটা বাজারস্থ জনৈক মোনতাজের বাড়িতে দাউদ বাসা ভাড়া থাকেন। একপর্যায়ে ২৪ মার্চ দাউদ পাটকেলঘাটা বাজার থেকে তার ভাড়াটিয়া বাড়িতে ফেরার পথে বেলা অনুমান সাড়ে ১২ টার দিকে ভাড়াটিয়া বাড়ির মালিক মোনজাতের বাড়ির সামনে পৌছালে পূর্ব শুত্রুতার জের ধরে একই উপজেলার পাটকেলঘাটা গ্রামের শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ জাকির হোসেন ও তার পুত্র আওয়াল হোসেন, চায়না বেগসসহ অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে দাউদকে হত্যার উদ্দেশ্য তার মোটরসাইকেল গতিরোধ করে তাকে লোহার রড, ধারালো অস্ত্র রাম দা দিয়ে মাথায় গুরুতর আঘাত করে এবং গলাটিপে শ্বাসরোধ করার চেষ্টা করে। এতে দাউদ মাথায় মারাত্মক হাড়কাটা ও রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা দাউদকে উদ্ধার সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে বলে তার পরিবার জানান।

বর্তমানে দাউদ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে দাউদের বমি, মাথা ব্যাথা ও ডান কানের সমস্যা দেখা দিয়েছে বলে দাউদের স্ত্রী জানান।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

একই রকম সংবাদ সমূহ

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তেরবিস্তারিত পড়ুন

  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা