মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর নতুন বই আসছে বইমেলায়

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই ‘মাই ফাদার, মাই বাংলাদেশ’। বইটি আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে, যা মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে।

বইটি প্রসঙ্গে আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থের নির্বাচিত ছয়টি প্রবন্ধের অনুবাদ এ গ্রন্থে স্থান পেয়েছে।

প্রবন্ধগুলো হলো: বাংলাদেশ উইন্স ফ্রিডম, মাই ফাদার শেখ মুজিবুর রহমান, মেমোরিস অব টুঙ্গীপাড়া অ্যান্ড দ্য ফিউচার অব রুরাল বাংলাদেশ, দ্য মার্ডার অব শেখ মুজিব অ্যান্ড দি অ্যাটাক অন আওয়ার ইয়াং নেশন, দ্য হাউস অন ধানমন্ডি থার্টিটু এবং এ পিলগ্রিমেজ অব দ্য নেশন।

বইটি অনুবাদ করেছেন সুনন্দন রায় চৌধুরী, সম্পাদনা করেছেন ড. রাশিদ আসকারী। সব্যসাচী মিন্ত্রীর প্রচ্ছদে বইটির মূল্য ২৫০ টাকা।

বইয়ের উৎসর্গপত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন—মাই ফাদার, শেখ মুজিবুর রহমান অ্যান্ড মাই মাদার, শেখ ফজিলাতুন্নেছা মুজিব (রেনু)।

আগামী প্রকাশনী থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও ১৪টি বই প্রকাশিত হয়েছে।

বইগুলো হলো—‘শেখ মুজিব আমার পিতা’, ‘নির্বাচিত প্রবন্ধ’, ‘সাদাকালো’, ‘ওরা টোকাই কেন’, ‘দারিদ্র্য দূরীকরণ: কিছু চিন্তাভাবনা’, ‘বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম’, ‘বিপন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা’, ‘আমরা জনগণের কথা বলতে এসেছি’, ‘সহে না মানবতার অবমাননা’, ‘বাংলাদেশ জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’, ‘লিভিং ইন টিয়ার্স’, ‘পিপল অ্যান্ড ডেমোক্রেসি’, ‘ডেমোক্রেসি ইন ডিসট্রেস ডিমান্ড হিউম্যানিটি’ ও ডেমোক্রেসি পভার্টি এলিমিনেশন অ্যান্ড পিস।

একই রকম সংবাদ সমূহ

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লার পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন শহরেরবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী