মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রাণঘাতী অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সফল পরীক্ষা ভারতে, উৎপাদন শুরু

পোখরান রেঞ্জে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল নাগ সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারত। থার্ড জেনারেশন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলটির শেষ পরীক্ষা হলো এদিন।

ডিআরডিওর পক্ষ থেকে জানানো হয়েছে, এবার সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই মিসাইলের উৎপাদন শুরু হবে। এই মিসাইল যে কোনও পরিস্থিতিতে শত্রুর প্রতিটি টার্গেটকে ধ্বংস করতে পারে।

ডিআরডিও সূত্রের খবর, এই মিসাইল, ছবির মাধ্যমে সঙ্কেত পেয়ে টার্গেট স্থির করে নিতে পারে।

এমনকি শত্রু ট্যাঙ্কের পিছু নিয়ে তাকে ধ্বংসও করতে পারে। এই মিসাইল এতোটাই হালকা যে একে পাহাড়ি এলাকায় এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে কোনও অসুবিধা হবে না। মাত্র ৪২ কিলো এর ওজন বলে জানা গেছে।

এখনও পর্যন্ত এর জন্য ৩৫০ কোটির বেশি টাকা ব্যয় হয়েছে।

প্রায় ১০ বছর পর্যন্ত এটি টানা ব্যবহার করা যেতে পারে। এই মিসাইলের ৮ কিলোগ্রাম বিস্ফোরক বহন করার ক্ষমতা রয়েছে বলে জানা গেছে। সেনা সূত্রের খবর, এই অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইলটি দুটি ভিন্ন রেঞ্জের টার্গেটকে সফলভাবে হিট করে।

চীন সীমান্তে উত্তেজনার মধ্যেই ভারতের একের পর এক মিসাইল পরীক্ষা বেইজিংকে চাপে রেখেছে বলেই মনে করছেন সমর বিশেষজ্ঞরা। রাজস্থানের পোখরানের ফিল্ড ফায়ারিং রেঞ্জে এর পরীক্ষা হয়। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই মিসাইল প্রস্তুত করেছে ডিআরডিও।

গত দেড় মাসে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা প্রায় ১২টি মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে। তবে নাগ মিসাইলটি যে কোনও দেশের ট্যাঙ্ক ধ্বংস্ব করতে সক্ষম।

সেনাবাহিনী জানিয়েছে, এই মিসাইলটি কেরিয়ার থেকে বের হওয়ার পরে ৪ কিমি থেকে ৭ কিমির মধ্যে যে কোনও লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম।

নাগ মিসাইলের সফল উৎক্ষেপণের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কাছ থেকে আর মিসাইল কেনার প্রয়োজন পড়বে না। এটি দিন বা রাত, যে কোনও সময়ে কাজ করতে সক্ষম।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী