শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেসিডেন্ট পুতিনকে গ্রেফতারের নির্দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের

মঙ্গোলিয়া সফরের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে সুইজারল্যান্ডের হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

সংস্থাটির মুখপাত্র ফাদি আল-আবদুল্লাহ শনিবার বলেছেন, উলানবাটরকে অবশ্যই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করতে হবে, কারণ মঙ্গোলিয়া আইসিসির সদস্য।

রোববার দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের ৮৫তম বার্ষিকী উপলক্ষে প্রতিবেশী মঙ্গোলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে পুতিনের। মঙ্গোলিয়া আবার আইসিসির অন্যতম সদস্য দেশ। সে কারণে নীতিগতভাবে দেশটি আইসিসির গ্রেফতারি পরোয়ানা মেনে চলতে বাধ্য।

ইউক্রেন যুদ্ধে পুতিনের বিরুদ্ধে ইতোমধ্যেই পরোয়ানা রয়েছে। ফলে তাত্বিকভাবে পুতিন এবার গ্রেফতারের ঝুঁকিতে রয়েছেন।

মুখপাত্র ফাদি আল-আবদুল্লাহ বিবিসিকে বলেছেন, যেসব দেশ রোম সংবিধিতে স্বাক্ষর করেছে, তারা ৯ নম্বর অনুচ্ছেদ অনুসারে সহযোগিতা করতে বাধ্য। রোম সংবিধি হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্থাপন করেছে। ২০০২ সালে মঙ্গোলিয়া এ সংবিধি অনুমোদন করে।
সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত