রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফকিরহাটে সাত কেজি গাজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে সাত কেজি গাজাসহ নোমান সরদার (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে ফকিরহাটের বিশ্বরোড বাস স্ট্যান্ড এলাকা থেকে নোমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নোমান সরদার রামপাল উপজেলার ভোজ পাতিয়া গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে ।

র‍্যাব-৬ এর মিডিয়া সেল দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করে জানান, র‍্যাব-৬, সদর কোম্পানি, খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন বিশ্বরোড মোড় বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাজা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযানীর দলটি ফকিরহাট থানার বিশ্বরোড মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সাত কেজি গাজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ নোমান সরদারকে গ্রেফতার করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ফকিরহাট থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‍্যাব।

একই রকম সংবাদ সমূহ

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর

দেশের মাদকের সবচেয়ে বড় চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে আসে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্নবিস্তারিত পড়ুন

  • জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের
  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ