মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে দুটি বিদ্যালয়ে গণসচেতনতা মূলক কর্মশালা 

”আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটির অংশ হিসেবে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে এর অংশ বিশেষ মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীরার তালার শহীদ আলী আহম্মেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বেলা ১২ টায় তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে পৃথক দুটি গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, আরাফাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি), তালা, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) শাহাবউদ্দিন মোল্লা, শহীদ আলী আহম্মেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার হালদার, বিআরটিএ’র অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম।
পৃথক দুটি কর্মশালায় বক্তরা উপস্থিত ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনার রোধকল্পের উপর বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রদান করেন। কর্মশালা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন প্রকার ট্রাফিক সাইন এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতারবিস্তারিত পড়ুন

তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে সাতক্ষীরার তালায় মারিয়া নামে দুই বছরের এক শিশুকন্যার মৃত্যুবিস্তারিত পড়ুন

তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনবিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম