রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেসবুকে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে অভি দাস রনি (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোরে রাজধানী ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে রনির বাবা জহর লাল দাসকে (৫৫) হেফাজতে নেয় সরাইল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের দাসপাড়ার বাসিন্দা জহর লাল দাসের ছেলে রনি অন্য একজনের দেওয়া ফেসবুক পোস্টে মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

শুক্রবার বিকালের পর রনির করা মন্তব্যটি স্থানীয় কয়েকজনের নজরে আসে। এরপর রনির শাস্তির দাবিতে রাতেই স্থানীয়রা অরুয়াইল বাজারে বিক্ষোভ করেন।

বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রনির বাবা জহর লাল দাসকে রাতে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে জেলা পুলিশের একটি টিম শনিবার ভোরে ঢাকা থেকে রনিকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মুহাম্মদ আনিছুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সরাইল থানায় মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?