শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বড় পর্দায় না দেখানো দৃশ্য নিয়ে ওটিটিতে আসছে ‘পাঠান’

ইয়াশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘পাঠান’ সিনেমা বিশ্বব্যাপী মুক্তি পায় ২৫ জানুয়ারি। ছয় সপ্তাহে পেরিয়ে এখনো প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। এখন পর্যন্ত এই ছবির আয় ১ হাজার ৫০ কোটি রুপির আশপাশে। আগামী ২৬ এপ্রিল সিনেমাটি ওটিটিতে আসার কথা।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখ খানের এই কামব্যাক সিনেমায় আরো অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া ও বিশেষ চরিত্রে সালমান খান।

সিনেমা হলে ‘পাঠান’-এর মুক্তি সহজ ছিল না। ‘বেশরম রং’ গানটি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় ওঠে। কুরুচির অভিযোগের পাশাপাশির দীপিকার বিকিনির রং নিয়ে ছিল আপত্তি। অবশ্য সেন্সরবোর্ড অনেক সংলাপ বাদ দিলেও পোশাকের ওপর ছুরি-কাঁচি চালায়নি।

শত কোটি রুপি খরচ করে ‘পাঠান’-এর ওটিটি স্বত্ত্ব কিনে নিয়েছে আমাজন প্রাইম ভিডিও। সেই খরচ তুলে আনতে তারা চেষ্টা কমতি রাখছে না। স্ট্রিমিংয়ে এমন কিছু দেখা যাবে, যা প্রেক্ষাগৃহে যাওয়া দর্শকরা দেখেননি। শোনা যাচ্ছে, সিনেমায় ব্যবহার করা হয়নি এমন একটি দৃশ্য ওটিটিতে দেখা যেতে পারে।

এ বিষয়ে পরিচালক সিদ্ধার্থ বলেন, ‘পাঠান’ চরিত্রকে একটি সিনেমাহলের মধ্যে পাওয়া গেছে, যার নাম ‘নবরঙ্গ’। সম্পাদনার সময় সেই দৃশ্য বাদ যায়, হয়তো সেটি আবার ওটিটি সংস্করণে ফিরিয়ে আনা হবে।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়