রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশের ধনিয়া যাচ্ছে মহাকাশে

বাংলাদেশের জন্যে অত্যন্ত সুখবর নিয়ে এসেছে ধনিয়া বীজ। ইতিহাসে এই প্রথম দেশের ধনিয়া বীজ যাচ্ছে মহাকাশে। সেখানে গবেষণায় এই বীজ ব্যবহার করা হবে। বাংলাদেশ থেকে এই ধনিয়া বীজ চলতি অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে জাপান হয়ে স্পেস কার্গো বিমানে করে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি-এমআইটির কানেকশন সায়েন্সের প্রধান প্রকৌশলী মিজানুল চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এই খবরটি আমি পাই গত বুধবার রাত ২টার সময়। আমি তখন আমেরিকার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান-নাসা এবং জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি-জেক্সার সাথে একটি মিটিংয়ে যোগ দিয়েছিলাম। এটি বাংলাদেশের জন্যে খুব বড় একটি খবর।

মিজানুল চৌধুরী জানিয়েছেন, নভেম্বর মাসের কোনো এক দিন আমেরিকার বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের রকেটে চড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশন বা আইএসএস-এর উদ্দেশ্যে রওনা হবে এই বীজ। তবে সঠিক দিনক্ষণ-সময় এখনো নিশ্চিত করে বলতে পারেননি তিনি। কেননা অন্যান্য সময়সূচির ওপর এই বিষয়টি নির্ভর করছে।

জানা গেছে, এই বীজের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালাবেন নভোচারীরা।

বাংলাদেশ ছাড়াও এশিয়ার দেশ ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তাইওয়ান, সংযুক্ত আরব আমিরাত থেকেও ধনিয়া বীজ যাচ্ছে মহাকাশে। থাকছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে সংগ্রহ করা বীজও।

মিজানুল চৌধুরী বলেন, ২০২১ সালের জুন মাসে এই ধনিয়া বীজগুলোকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। তারপর জুলাই মাসে বাংলাদেশের বীজ পাঠানো হবে বাংলাদেশে। এরপর বাংলাদেশের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, বিজ্ঞানীরা এই ধনিয়া বীজের ওপর পরবর্তী পরীক্ষা করবেন।

পরে পরীক্ষার ফলাফল সম্পর্কে আন্তর্জাতিক স্পেস স্টেশনকে তারা জানাবেন।

সংশ্লিষ্টরা বলছেন, এভাবেই আন্তর্জাতিক মানের একটি দীর্ঘ গবেষণার অংশ হয়ে উঠলো বাংলাদেশ। দেশের জ্ঞান বিজ্ঞানের প্রসারে যা সুদূরপ্রসারী ফল এনে দিতে পারে বলে তাদের মত। এদিকে, বাংলাদেশের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মাধ্যমে ধনিয়া বীজগুলো সংগ্রহ করে মহাকাশে গবেষণার জন্যে পাঠানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ