বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা): বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোচড়া গ্রামের পূর্ব পাড়া ঈদগাহ ময়দানে বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমানের সভাপতিত্বে উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা বীর
মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দেশের জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী করবো।

দেশের হাল ধরবেন এবং ৫ম বারের মতো মহান আল্লাহর রহমতে দেশের প্রধানমন্ত্রী হবেন। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আবারও দূর্বার গতিতে এগিয়ে যাবে। দেশের ব্যাপক উন্নয়ন হওয়া স্বর্থেও অনেকে মিথ্যাচার করে। ডিজিটাল বাংলাদেশ ও পদ্মাসেতু নিয়ে অনেকে ব্যঙ্গ করেছিল।

ডিজিটাল বাংলাদেশ ও পদ্মাসেতু দৃশ্যমান। বিশে^র সাথে তাল মিলিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশে^র দরবারে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।”
উঠান বৈঠক ও মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের
সাবেক সভাপতি এসএম শওকত হোসেন।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান
জ্যোৎস্না আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ, বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনসুর আলী, জাহিদ
বিন মশিউর প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চুয়ে, বল্লী ইউনিয়নের
সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, প্রভাষক মামুনুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলীসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগ
নেতা মো. আবতাবুজ্জামান লাল্টু।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক

২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজীবিস্তারিত পড়ুন

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি