বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাতক্ষীরা পৌর যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি

মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা): ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) বিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু’র সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক এস.এম তুহিনুর রহমান তুহিন’র সঞ্চালনায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয় যুবলীগের।

পাঁচ দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের
সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়।

প্রতিষ্ঠা লগ্ন থেকেই যুবলীগ সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবলীগ তাদের অগ্রণী ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন প্রমুখ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা শেষে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা হয়। এর পর একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে
শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও আলোচনাসভাস্থলে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক বিকাশ চন্দ্র দাস, জেলা
মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, সাইদুর রহমান অপু, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সাধারণ সম্পাদক তহমিনা ইসলাম, পৌর যুবলীগের সহ-সভাপতি ইলিয়াছ
কবির, যুবলীগ নেতা রবিন, ইসরাফিল, হিরণ, রনি, উজ্জল ও লিটু প্রমুখ।

সন্ধ্যায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান