সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ প্রসঙ্গে আবারও ইমরান খানের ভাষ্য

ইমরান খানের কথায় আবারও বাংলাদেশ প্রসঙ্গ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য আবারও বাংলাদেশ প্রসঙ্গে। এবার তিনি বলেছেন, ১৯৭১ সালে সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে যেমন দমন-নিপীড়ন চালিয়েছিলো, একইভাবে পিটিআই সমর্থকদের ওপর এখন জুলুম চলছে।

শুক্রবার, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর ওপর হামলার বিষয়ে জানাতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ টেনে এসব কথা বলেন।

পিটিআইয়ের ইউটিউব চ্যানেল থেকে ইমরান খানের ওই বক্তব্য সরাসরি প্রচার করা হয়। সেখানে ন্যায় বিচারের উদাহরণ টানতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ টানেন তিনি।

ইমরান খান বলেন, পূর্ব পাকিস্তানের সঙ্গে কী হয়েছিলো? সবচেয়ে বড় যে রাজনৈতিক দল নির্বাচনে জিতেছিলো, তাদের ওপর দমন–পীড়ন চালিয়েছিল সামরিক বাহিনী। তাদের যে অধিকার ছিল, তা দেয়া হয়নি।

তিনি আরও বলেন, ১৮ বছর বয়সে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ১৯৭১ সালে খেলতে গিয়েছিলাম পূর্ব পাকিস্তানে। পাকিস্তানের গণমাধ্যমের ওপর তখন বিধিনিষেধ আরোপ করা হয়েছিলো। আমার জানা ছিলো না, সেখানকার মানুষের ভেতরে কী পরিমাণ ঘৃণা জমেছিল।

কেন ঘৃণা জমেছিলো- এমন প্রশ্ন রেখে ইমরান খান নিজেই বলেন, তারা (আওয়ামী লীগ) নির্বাচনে জিতে ছিলো, আর আমরা তাদের সেই অধিকার দিচ্ছিলাম না। প্রধানমন্ত্রী তাদের হওয়ার কথা। তবে, আমরা এখানে অর্থাৎ পশ্চিম পাকিস্তানে বসে সিদ্ধান্ত নিলাম, আমরা তাদের প্রধানমন্ত্রী হতে দেব না।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী