শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাইডেনের পর ইসরাইল সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মিত্রদেশ ইসরাইল সফরের পর দিনই সেখানে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

বৃহস্পতিবার সকালে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সঙ্গে আলাদা বৈঠক করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

দুই দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে তিনি আরও কয়েকটি দেশে যাবেন। খবর রয়টার্স।

তেলআবিবের উদ্দেশে ঋষি সুনাকের লন্ডন ছাড়ার আগে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরাইলে গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করবেন তিনি।

অবরুদ্ধ গাজার আল-আহলি হাসপাতালে বর্বরোচিত হামলার ঘটনায়ও নিন্দা জানাবেন তিনি। পাশাপাশি সংঘাত পরিহারে সব পক্ষকে অনুরোধ করবেন। গাজায় জরুরিভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দিতে অনুরোধ করবেন তিনি।

এছাড়া আটকেপড়া ব্রিটিশ নাগরিকরা যাতে নিরাপদে ফিলিস্তিনি থেকে বের হতে পারে সে বিষয়ে আলোচনা করবেন।

এর আগে ইসরাইল সফরকালে অবরুদ্ধ গাজার আল-আহলি হাসপাতালে বর্বরোচিত হামলার পেছনে ইসরাইলি বাহিনী নয়, বরং সশস্ত্র গোষ্ঠীকে দুষেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার তেল আবিবে পৌঁছানোর কিছুক্ষণ পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন জো বাইডেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে গাজার হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ। আমি যা দেখেছি তার উপর ভিত্তি করে আমার মনে হচ্ছে এই হামলা অন্য দল করেছে, তবে ইসরাইল নয়।

গাজার কোন একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ছোড়া রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে এই ঘটনা ঘটিয়েছে। বুধবার রাতেই ইসরাইল ছাড়েন জো বাইডেন।

একই রকম সংবাদ সমূহ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী